RSS Amplifier

Blog

আওয়ার নিউজ

প্রযুক্তি ও তারুন্যের সংবাদ মাধ্যম

ournewsbd.netSource feed ↗78 posts

Overdue Last read · last published · next check
Last read 3 hours ago, longer than this feed's 1 hour schedule.

Written by

Latest posts

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এ সময় ১০ জনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন। প্রধানমন্ত্রীর কাছ…

খাটুনির মজুরি ৫০ হাজার! চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক ইউপি সদস্যের বিরুদ্ধে এক অসহায় ব্যক্তির কাছ থেকে মোট ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দারা। মানববন্ধন থেকে অভিযুক্ত চেয়ারম্যান ও মেম্বারের অপসারণের দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করার ঘোষণাও দিয়েছেন বক্তারা। আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার আধাইপুর ইউপির…

সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত

সিলেট বিভাগে মাদকের বিস্তাার দিন-দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে নানা ধরনের মাদক প্রবেশের পাশাপাশি তা ছড়িয়ে পড়ছে নগর থেকে প্রত্যন্ত জনপদে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিয়মিত ইয়াবা, বিদেশি মদ, গাঁজা ও অন্যান্য মাদক উদ্ধার হলেও এসব উদ্ধার মাদকের বিস্তারের কেবল একটি অংশেরই চিত্র তুলে ধরে। এর মধ্যেই মাদকের ভয়াল বিস্তার ঠেকাতে হার্ডলাইনে রয়েছে প্রশাসন। গত তিন দিনে সিলেট,…

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, যশোরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি কিবোর্ড ও এক হাজার টাকার বেশ কয়েকটি জাল নোট জব্দ করা হয়েছে। এ ঘটনায় কম্পিউটার দোকানের মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলার এক আসামি পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাঙ্গামহিষদীয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে ও…

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকে বুকের ধন ১০ বছরের ছেলে জিসানকে হারানোর অসহনীয় বেদনা, অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম মোটরভ্যানটি চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন হতদরিদ্র ভ্যানচালক মফিজুর রহমান। যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাসিন্দা মফিজুর রহমানের ছেলে জিসান গত শনিবার পারখাজুরা বাওড়ের আগাড়ে শাপলা ফুল তুলতে গিয়ে…

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিক ও সাংবাদিকদের নজর কাড়ে। বার্তাটিতে বলা হয়, রাষ্ট্রপতি ভবনের ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান বাতিল করা হয়েছে, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার আয়োজন করা হচ্ছে। তবে সমস্যা ছিল একটাই: তখনো তারেক রহমানের কোনো সফর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কয়েক ঘণ্টার মধ্যেই ই-মেইলটি…

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘের রাজ্য। দেশটির রাজধানী কাঠমান্ডুর বাইরে এমন অনেক অঞ্চল আছে, যেখানে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে প্রতিটি দৃশ্য। তারই একটি রাসুয়া। হিমালয়ের কোলে অবস্থিত এই জেলা একদিকে যেমন পাহাড়, হ্রদ, বন ও ঝরনা, অন্যদিকে তেমনি তিব্বতের সীমান্তঘেঁষা অবস্থান ও বৈচিত্র্যময় সংস্কৃতিও বাড়িয়েছে এর গুরুত্ব। এই পাহাড়, হ্রদ আর অ্যাডভেঞ্চারের টানে ছুটে…

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় না বাংলাদেশ। আসামের বরনগর থেকে বিহারের কাটিহার পর্যন্ত ৭৬৫ কেভি হাইভোল্টেজ লাইন বাংলাদেশের ওপর দিয়ে নিতে ভারতের নতুন তাগাদার পর চার শর্ত সামনে আনছে ঢাকা। ব্রহ্মপুত্রে বাঁধ দিয়ে উৎপাদিত বিদ্যুৎ এ লাইনে যাবে কিনা, নেপাল-ভুটান থেকে সস্তা জলবিদ্যুৎ আনার সুযোগ মিলবে কিনা এবং বাংলাদেশের প্রকৃত লাভ কত— এসবের উত্তর না মিললে করিডর…

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির ‘ল’ গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে আয়োজিত ‘ফেলিসিটেশন প্রোগ্রাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন। তিনি…

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এর প্রেক্ষিতে ইরান দ্রুতই তাদের শর্তের তালিকা জমা দেবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই। সম্প্রতি কাতার, ওমান ও পাকিস্তান—এই তিন দেশের প্রতিনিধিরা তেহরান সফর করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার পথ তৈরির চেষ্টা করছেন। আলোচনায় সাময়িকভাবে জাহাজ চলাচলের একটি পথ চালু এবং মাইন সরানোর…

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার চীনের জিয়াংসি প্রাদেশিক সরকার এবং জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটি আয়োজিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলন’-এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং চীনের পক্ষে জিয়াংসি সাইন্স…

ইঞ্জিন সংকটে বন্ধ হয়ে গেলো দুটি ট্রেন!

ইঞ্জিন সংকটের কারণে ময়মনসিংহ থেকে গৌরীপুর জংশন হয়ে চলাচলকারী চট্টগ্রাম মেইল ও জারিয়া-জাঞ্জাইল লোকাল ট্রেন দুটির যাত্রা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। এতে করে এই রুটের হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন। গত ২০২৬ সালের ২১ আগস্ট থেকে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের চট্টগ্রাম মেইল ট্রেনটির চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরের দিন ২২ আগস্ট দুপুর থেকে একই কারণে বন্ধ হয়ে যায়…

কক্সবাজারে ধামরাইয়ের শংকর হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযানে ঢাকার ধামরাইয়ের চাঞ্চল্যকর শংকর চন্দ্র মন্ডল (২৮) হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ওয়াজেদ হাজীকে (৫০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১৫ ও র‌্যাব-৪-এর একটি চৌকস আভিযানিক দল বুধবার (২৬ আগস্ট) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানাধীন কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ময়না হোটেলে যৌথ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা…

ছাতক থেকে সিলেটে পর্যন্ত রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ

ছাতক থেকে সিলেটে পর্যন্ত রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ। ১৯৫৪ সালে সিলেট থেকে ছাতক বাজার পর্যন্ত এই রেলপথ নির্মাণ করা হয়। এই রেলপথ দিয়ে ছাতক থেকে চুনাপাথরসহ বিভিন্ন পণ্য সারা দেশে পাঠানো হতো। পাশাপাশি সুনামগঞ্জের মানুষ সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন। ২০২২ সালের শতাব্দীর ভয়াবহ বন্যায় রেলপথটির বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে প্রায় ৩৪…

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় শহরের এবি খান পেট্রোল পাম্পের সামনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা জাসাসের সভাপতি শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় সাংগঠনিক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক…

সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক ফোরামের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার ২৭ আগষ্ট ‘২৬) দুপুরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ…

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। তবে প্রয়োজনে তফসিল অক্টোবরে দেওয়া হতে পারে। এ বছরের শেষ নাগাদ স্থানীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজন করতে চায় কমিশন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। তিনি বলেন, সামনে…

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। এই জোটে যোগদানের আগ্রহ দেখিয়েছে বাংলাদেশও। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ঢাকা ইতিবাচকভাবে দেখছে এবং এতে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশ এখনো এই চুক্তিতে যোগ দেয়নি। তবে ঢাকার ইতিবাচক মনোভাবের খবর প্রকাশের পর বিষয়টি বিশেষ গুরুত্ব…

নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চীনের তিব্বত সীমান্তের কাছে এই বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে অন্তত ৭০০ বিদেশি পর্যটক রয়েছেন। বন্যার স্রোতে এমন একটি সড়ক ভেসে গেছে, যেখানে বিপুলসংখ্যক পর্যটক, পর্বতারোহী ও তীর্থযাত্রী চলাচল করছিলেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা…

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি আরও বলেন, আর কখনো বাংলাদেশ কারও কাছে মাথানত করবে না। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এর আগে, ব্রাহ্মনবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা স্পিকাররে মাধ্যমে…

৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন করে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পূর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধিতে বর্তমান সরকার নতুন ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ সৃজন ছাড়াও ৪০০ সার্জেন্ট পদ ও ১০ হাজার…

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সমাজে যেন আর কখনো কোনো ধরনের কর্তৃত্ববাদ কিংবা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত শান্তি, ন্যায় ও সম্প্রীতির শিক্ষাকে অন্তরে ধারণ করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের মৌলিক অধিকার সুরক্ষায়…

ময়মনসিংহের গৌরীপুরে জুয়ার আসর ও মাদকের আখড়া গুঁড়িয়ে দিলো এলাকাবাসী

ময়মনসিংহের গৌরীপুরে একটি ওয়ান টেন জুয়ার বোর্ড ও মাদকের আখড়া ভেঙে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। সোমবার মধ্যরাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া ও তারাকান্দা থানার বিসকা ইউনিয়নের বাথুয়াদি গ্রামের সীমানাঘেঁষে ইউপি সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে খোকন নামে এক ব্যক্তির বাড়িতে ওয়ান টেন জুয়ার বোর্ড চলছিল। একই স্থানে স্থানীয় আশরাফুল…

রাজশাহীর গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান

রাজশাহীর গোদাগাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকোর)-প…

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট ‘২৬) দুপুর ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতাহত ২৭ পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। সতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল হাশেম সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিআরটিএ সাতক্ষীরা…

নরসিংদীর পলাশে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত

নরসিংদীর পলাশে ইটবোঝাই লরির ধাক্কায় সেলিম মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ডাংগার তেপোথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মিয়াজিগাঁও এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। সে স্থানীয় প্রাণ- আরএফএল কোম্পানির চরকা টেক্সটাইল মিলের শ্রমিক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সেলিম মিয়া সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের…

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ার প্রস্তুতি চলছিল, ঠিক তখনই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যে পুরো প্রক্রিয়ায় নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। ভারতে থাকা শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নিজের সরকারের পতন ও গণঅভ্যুত্থানের সমালোচনা করেন। ভারতের মাটিতে বসে সরাসরি…

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মঙ্গলবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ,…

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মো. সানাউল্লাহ বলেন, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচন সহিংসতামুক্ত হয়েছে। এর মূল কারণ ছিল রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। সামনের স্থানীয় সরকার নির্বাচনেও রাজনৈতিক দলগুলোর সেই সদিচ্ছা কাজে লাগাতে…

‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ

শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করার সময় তাকে ‘আত্মীয়’ হিসেবে উল্লেখ করায় এক সাংবাদিককে প্রশ্ন করার ক্ষেত্রে আরও পেশাদার হওয়ার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি স্পষ্ট করে বলেন, তিনি সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।…

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। এসময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানান তারা। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।…

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল আকাঙ্ক্ষিত বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বদলি আবেদনের ক্ষেত্রে ১৪ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জানা যায়, অনলাইনে শুরু হওয়া বদলির আবেদন কার্যক্রম চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ‘বদলি নীতিমালা অনুযায়ী বদলি হতে ইচ্ছুক শিক্ষকেরা…

ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার

কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানির ঘটনায় হোটেলটির মূল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। শনিবার (২২ আগস্ট) বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে পাঁচতলা ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ওই মর্মান্তিক ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে দুজন ভারতীয় এবং সাতজন…

অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর আগে গত ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মিসবাহ উল আজীম। সে সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়,…

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২

ভারতের ওড়িশার উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন। এর মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরও ২২ জন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, এমভি ওশান উইনার নামের জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক ছিলেন। জাহাজটি ওড়িশার পারাদ্বীপ…

রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার

রংপুর নগরীতে তালাবদ্ধ একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তার স্ত্রী ও ছেলে-মেয়েসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর দাসপাড়া (মাছুয়াপাড়া) এলাকা থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী…

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়নবাসীকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী বাচ্চু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নবাসীর দীর্ঘদিনের কাক্সিক্ষত দাবি ছিল একটি অ্যাম্বুলেন্স। সেই দাবি পূরণে পুরো ইউনিয়নবাসীর কাছে অ্যাম্বুলেন্স প্রদান করেন চেয়ারম্যান পদপ্রার্থী ও মানবিক ব্যক্তিত্ব দুলাল হোসেন বাচ্চু। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নবাসির কাছে অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়। নিজ অর্থায়নে তিনি তার এই প্রতিশ্রুতি পূরণ করেছেন। আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স…

নেত্রকোনার দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ী খুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পল্লীতে মামলা ও জমিজমা সংক্রান্ত বিষয়ে শনিবার (২২ আগস্ট) সন্ধায় (৭-৩০) দিকে জামাইয়ের হাতে শাশুড়ী খুন হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় উপজেলার কাঁকৈরগড়া ইউনিয়নের কুনিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে সাহেদ বিস্বাস (৪০) চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর (নামাপাড়া) শশুর আঃ মোতালেব, শাশুরী সাহেরা খাতুনের বাড়ীতে ঘরজামাই হিসাবে থাকত। শনিবার সন্ধায় শশুর শাশড়ীর সঙ্গে ঝগড়ার এক…

সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগের ১৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার- ১

সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৬২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪’র ১৫(৩)/২৫ডি ধারায় উপজেলার অলংকারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইরন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও আরোও ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে থানায় দায়ের করা মামলা নং ১৭ (তাং ২১.০৮.২০২৬ইং)। এদিকে মামলা…

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সিলেটের বিশ্বনাথে আনন্দ মিছিল মিষ্ঠি বিতরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন সিলেটের ওসমানীনহর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবসপুর গ্রামের বাসিন্দা, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। শুক্রবার (২১ আগস্ট) প্রতিমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশ সরকারের রাষ্টপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে শপথ গ্রহন করেছেন। প্রতিমন্ত্রী হওয়ার খবর হুমায়ুন কবিরের নির্বাচনী এলাকা সিলেট ২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগরে) ছড়িয়ে পড়লে বিএনপি ও…

নেত্রকোনার মদনে দ্বিতীয় বিবাহ করায় অভিমানে বিষ পানে রুনার আত্মহত্যা

নেত্রকোনা মদন উপজেলার মাঘান ইউনিয়নে চত্রমপুর গ্রামে জীবন চন্দ্র তালুকদারের মেয়ে রুনারানী তালুকদার বিষ পান করে আত্মহত্যার করেছে। জানাযায়, স্বামীর বিরুদ্ধে যৌথকের মামলাটি দায়ের করার পর থেকে বাবার বাড়ি চত্রমপুরে আশ্রয় নেন রুনা রানী তালুকদার। স্বামী দ্বিতীয় বিয়ে করার সংবাদ ২০ আগস্ট শুনে হতবাগ হয়ে পড়েন। ২১ আগষ্ঠ ভোরে ঘুমের ওষধ সেবন করলে পরিবারের সদস্যরা ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যায়। ২২ আগস্ট শনিবার…

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের…

প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, তাড়াহুড়া করে নয়- জাতীয় স্বার্থের ভিত্তিতে আলোচনায় অগ্রগতি হলে উপযুক্ত সময়ে ভারত সফর করা হবে। শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। তবে কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের জাতীয়…

মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে

বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের ছয় মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করা হয়েছে। এ দফায় মন্ত্রিসভায় নতুন করে স্থান পেয়েছেন চারজন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। পাশাপাশি একজন প্রতিমন্ত্রীকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং আরও একজন মন্ত্রীর দপ্তর পুনর্বিন্যাস করা হয়েছে। রদবদলের পর মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া রয়েছেন ২৭ জন…

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে বীর শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল…

পাকিস্তান-তুরস্ক-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার ইঙ্গিত বাংলাদেশের

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে নিয়ে গঠিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, নিজেদের স্বার্থ এবং পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় রেখে তিন দেশের এই অর্থনৈতিক বা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব…

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী পরিষদের দায়িত্ব পাওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী ​এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য…

জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

গ্যাস ও বিদ্যুৎ সমস্যা এমন কিছু নয় যা রাতারাতি সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা এগুলো সমাধানের চেষ্টা করছি। জ্বালানি সংকট নিরসন করা হবে, তবে এতে সময় লাগবে। শনিবার (২২ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিআইআই) আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা শীর্ষক এক…

বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন করপোরেশনকে নতুনভাবে সাজানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন।’ শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘মন্ত্রী এবং…

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশের লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। এর আগে জুলাইয়ে গেজেট প্রকাশের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ফলে এবারও নির্ধারিত সময়ে গেজেট না হলে নতুন পে স্কেল প্রত্যাশীদের মধ্যে হতাশা তৈরি হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর…