আরএমজি সেক্টরে হাতে-কলমে কাজ শিখতে ফ্যাক্টরিতে, ফ্লোরে অবস্থান করার কোনো বিকল্প নেই। কিন্তু অধিকাংশই, বিশেষ করে নতুনরা, পলিশ অফিসে আরামকেদারায় বসে কাজ করতে বেশি আগ্রহী। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও দেশের অন্যতম শীর্ষ পোশাকশিল্প প্রতিষ্ঠান পি.এন. কম্পোজিট লিঃ-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার শাহা।…
ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক Du Sud Folk Fest ২০২৬-এ বাংলাদেশের লোকসংস্কৃতির প্রতিনিধিত্বের পাশাপাশি গৌরবের সঙ্গে অংশগ্রহণ করেছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-এর সংগীত ও নৃত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের লোকসংগীতের শিক্ষক ড. লিঠু রাণী মণ্ডল, একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুলতানা জামান জ্যোৎস্না, নৃত্যকলা বিভাগের শিক্ষক ও সমন্বয়কারী আরিফ…
গ্রাফিতি অঙ্কন, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করেছে বিশেষায়িত শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।‘তুলির আঁচড়ে অদম্য জুলাই’, ‘সবার উপরে বাংলাদেশ’ এবং ‘তোমাদের আত্মত্যাগ স্বর্ণখচিত হয়ে থাকবে হৃদয়ে’—এমন মর্মস্পর্শী বিভিন্ন উক্তি ও চিত্রসম্বলিত গ্রাফিতি অঙ্কনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।দেশ গঠনে বস্তুনিষ্ঠ ভূমিকা রাখার…
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (এসএমইউসিটি)-এর মনোনীত কোষাধ্যক্ষ মরহুম প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল হালীম শেখ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক দোয়া ও স্মৃতিচারণমূলক আলোচনার আয়োজন করে। আজ বিকেলে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের সন্তানগণ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, উপাচার্য,…
সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আজ মধ্যাহ্নে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন মাঠের উত্তর প্রান্তে আয়োজিত এ কর্মসূচিতে…
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির (SMUCT)-এর সম্মানিত কোষাধ্যক্ষ (মনোনীত) অধ্যাপক ড. আব্দুল হালিম শেখ গত ২৭ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:০০টায় বনানী ডিওএইচএসে অবস্থিত তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আমরা মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করি, তিনি […]