RSS Amplifier

Blog

PAGEFOUR, পেজ ফোর

বলিষ্ঠ সংবাদের অনলাইন ঠিকানা

pagefournews.comSource feed ↗33 posts

Overdue Last read · last published · next check
Last read 15 hours ago, longer than this feed's 1 hour schedule.

Latest posts

ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ

৩৯৬. ‘ফাক্কা পাট্টা’য় (Fucka puttahs) সাধারণত প্রতি বিঘা জমির জন্য একটা নির্দিষ্ট হার উল্লেখ থাকে, যাতে অন্য কোনো শর্ত বা উপাদানের উল্লেখ থাকে না; কিন্তু সেই মোট অঙ্কের মধ্যেই হিসাব-নিকাশের সময় বিদ্যমান বিভিন্ন উপকর অন্তর্ভুক্ত থাকে এবং কখনও কখনও আরও কিছু কর যুক্ত করে মূল হারের সাথে একীভূত করা হয়। ৩৯৭. ক্রমাগত কর আরোপের ফলে […]

বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার

৬০. শোভনাসুন্দরীর লোকসাহিত্যচর্চা শোভনাসুন্দরী (এবং নলিনীদেবীকে) রবীন্দ্রনাথ পাঠাচ্ছেন এক ছন্দোময় চিঠি (‘শিলংএর চিঠি’) : ছন্দে লেখা একটি চিঠি চেয়েছিলে মোর কাছে, ভাবছি ব’সে এই কলমের আর কি তেমন জোর আছে! তরুণবেলায় ছিল আমার পদ্য লেখার বদ অভ্যাস, মন ছিলো হই বুঝি বা বাল্মীকি কি বেদব্যাস। কিছু না হোক ‘লঙফেলো’দের হবো আমি সমান তো, এখন মাথা […]

রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখাপত্রে কতজায়গায় যে ‘রাখী’ শব্দটি ব্যবহার করে গেছেন, তার ইয়ত্তা নেই। তাঁর বিখ্যত রাখীবন্ধনের ঘটনাটি অবশ্য অবন ঠাকুরের লেখায় পাচ্ছি। যেবার তিনি নাখোদা মসজিদের ইমামদেরও রাখী পরিয়েছিলেন। গীতবিতানের পূজা-বিশ্ব-এ পাই — প্রভু, # আজি তোমার দক্ষিণ হাত রেখো না ঢাকি। এসেছি তোমারে, হে নাথ, পরাতে রাখী।। যদি বাঁধি তোমার হাতে # পড়ব […]

কবরের মানুষ : সোহেল আর রানা (তরু)

আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না। জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না। শুধু প্রতি বছর বর্ষার আগে কবরটার চারপাশের মাটি একটু উঁচু করে দিই। শেওলা পরিষ্কার করি। কবরের মাথায় একটা বেলগাছ আছে। বেলগাছটা আমি লাগাইনি। যে মানুষটা এখানে শুয়ে […]

আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার

কথিত আছে, রাজসূয় যজ্ঞের সময় শ্রীকৃষ্ণ শিশুপাল বধ করতে উদ্যত হলে তাঁরই সুদর্শন চক্রে আঙুল কেটে রক্ত পরতে থাকে। সেটা দেখে দ্রৌপদী ছুটে এসে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দেন। রক্তপাত বন্ধ হয়। দ্রৌপদীর স্নেহময়ী রূপে শ্রীকৃষ্ণ অভিভূত হয়ে প্রতিশ্রুতি দেন আজীবন তাকে রক্ষা করবেন। পরবর্তীতে দ্রৌপদীকে কৌরব রাজসভায় চরম কলঙ্ক থেকে শ্রীকৃষ্ণ […]

ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ

৩৯৩. প্রায় আট বছর আগে প্রস্তুতকরা একজন রায়তের হিসাবের নিম্নোক্ত সারাংশটি থেকে এই প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হয়, তা বোঝা যাবে : বাংলা বিভিন্ন ফসলের ৭ বিঘা ১২ কাঠা ৭ ছটাক জমির খাজনা, যা উৎপাদিত ফসলের ওপর ভিত্তি করে বিঘা প্রতি একটি নির্দিষ্ট হারে হিসাব করা হয়েছে; এটি ‘হিসাব-ই-করচা’ নামক দাবি ও পরিশোধের একটি হিসাবপত্র থেকে […]

নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায়

গত দু’মাসে একের পর এক নিম্নচাপ। প্রবল বৃষ্টিতে শাক থেকে শুরু করে বেশিরভাগ সবজি নষ্ট। ফলে সবজির বাজারে আকাশছোঁয়া দামে নাজেহাল মানুষ। আরামবাগের দক্ষিণ নারায়ণপুরের চাষি কমল চৌধুরী জানান, এবারে বর্ষায় একের পর এক নিম্নচাপের বৃষ্টিতে নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় শাক-সবজি নষ্ট হয়েছে। পটল, বেগুন, ঢ্যাঁরস, মূলো, করোলা, ঝিঙে, কপি, কাঁচালঙ্কা ইত্যাদি বেশিরভাগ পচে […]

রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায়

আমাদের গ্রামে রামযাত্রা শুরু হয় দুর্গাপুজোর পরে। তারও আগে শুরু হয় বাঁশ জোগাড়। কারও বাগান থেকে ছয়টা, কারও উঠোনের ধারে দাঁড়ানো ঝাড় থেকে চারটে, কারও পুকুরপাড় থেকে আরও দশটা। সেই বাঁশে মঞ্চ ওঠে, রাজপ্রাসাদ হয়, বন হয়, অশোকবন হয়, লঙ্কার দরজাও হয়। একই বাঁশে লাল কাপড় জড়ালে রাবণের রাজসভা, গেরুয়া কাপড় টাঙালে অযোধ্যা, দুটো কৃত্রিম […]

যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস

একসময় বর্তমানের ঝাঁ-চকচকে যাদবপুর এলাকাটি ছিল গ্রামীণ জনবহুল এক প্রান্তিক এলাকা। কলকাতার দক্ষিণমুখী বিস্তারের আগে এই অঞ্চলে বিভিন্ন পেশাজীবী গ্রামীণ মানুষ বসবাস করতেন। দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশ — যেমন যাদবপুর, টালিগঞ্জ, গড়িয়া বা কসবা এলাকায় একসময়ে বিশাল উন্মুক্ত জমি থাকায় গোপালক সম্প্রদায়ের মানুষেরা গবাদি পশু (গরু ও মহিষ) পালন করতেন এবং এখান থেকে শহরের মূল […]

ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ

৩৭৩. জমিদারদের অধিকার সীমাবদ্ধ ও শর্তসাপেক্ষ। সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাঁরা সরকারি রাজস্ব-নির্ধারণের আওতাভুক্ত জমি হস্তান্তর বা আলাদা করতে পারেন না; নির্ধারিত রাজস্ব পরিশোধে ব্যর্থ হলে সমমূল্যের সম্পত্তি হারানোর বা সম্পূর্ণ জমিদারি থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি মাথায় নিয়ে তাঁদের রাজস্ব পরিশোধ করতে হয়। এছাড়া দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা এবং নদীর বাঁধ মেরামতের মাধ্যমে নিজেদের জমিকে […]

রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার

পূর্ণ হল ষোলকলা। আগে রামনাম করতেন। রাম মন্দির প্রতিষ্ঠার সময়ে বালক রামের হাত ধরে তিনি হেঁটেছিলেন। এখন তিনি স্বয়ং রাম। কে এই রাম? বাল্মীকি না বলুন, তুলসীদাসজি তো বলেছেন রাম হলেন বিষ্ণুর অবতার। তাই আমাদের মোদিজিও বিষ্ণুর অবতার। তাঁর এই অবতারত্ব গঠনের অনেকগুলি সিঁড়ি আছে। আর সেই সিঁড়ি তৈরিতে চেতন বা অবচেতনভাবে সাহায্য করেছেন অনেকে। […]

তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল

আষাঢ়ের দুপুরে শুকনো ফাঁকা মাঠের মধ্যে একা দাঁড়িয়ে ছিল বচ্চন রাজওয়ার। আকাশের দিকে তাকালে মনে হয়েছিল, মেঘ আছে — বৃষ্টি নেই। সাদা-ধূসর মেঘের দল যেন আকাশের এক প্রান্ত থেকে আর-এক প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সন্ন্যাসীতলার মাঠের দিকে তাকানোর সময় তাদের নেই। ভরা আষাঢ়েও মাঠের বুক ফেটে চৌচির। কোথাও কোথাও এত গভীর ফাটল যে তার ভিতর […]

ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ

৩৫১. জমিদারদের সাথে বন্দোবস্ত চূড়ান্ত করার সময় স্বাভাবিকভাবেই ‘মোশাইরা’ (ভাতা) প্রদানের বিষয়টি বন্ধ হয়ে যাবে; তবে যেহেতু কিছু ক্ষেত্রে এর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যবস্থা রাখা প্রয়োজন হতে পারে, তাই আমি সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করব এবং এই ভাতার হার নির্ধারণের জন্য কিছু প্রস্তাব পেশ করব। ৩৫২. আমি আগেই উল্লেখ করেছি যে, জমিদাররা যখন নিজেরা […]

ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ

৩১২. এই সমস্ত ক্ষেত্রে — তা জেলার মোট জমা (gross jumma) বা সদর জমার সারসংক্ষেপের ওপর ভিত্তি করে বন্দোবস্তটি সম্পন্ন করা হোক না কেন — আমাদের অবশ্যই এর বিস্তারিত বিবরণ নথিবদ্ধ করার বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে ভবিষ্যতে এগুলোর উৎস বা তথ্য খুঁজে পেতে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। এ বিষয়ে উপযুক্ত তথ্যের অভাবের ফলে […]

বিজেপির দুর্ধর্ষ আই টি সেল থেকে মালব্য বিদায় : দিলীপ মজুমদার

স্বাতী চতুর্বেদী শুরু করা যাক স্বাতী চতুর্বেদীকে দিয়ে। লেডি শ্রীরাম কলেজের প্রাক্তনী তিনি। তারপর এসেছেন সাংবাদিকতায়। কাজ করেছেন স্টেটসম্যান, দ্য ইণ্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্থান টাইমস, ডেকান হেরাল্ড, ট্রিবিউন প্রভৃতি পত্রিকায়। তাঁর অন্তর্তদন্তমূলক প্রতিবেদনগুলি সৃষ্টি করেছে আলোড়ন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন ডেইলি মেইল, পাবলিক রেডিয়ো, নিউইয়র্ক টাইমস, বি বি সি, গার্ডিয়ান, অ্যাসোসিয়েট প্রেস, ওয়াশিংটন…

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ : নিকোলাস বিশ্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সপ্তাহের শুরুতে জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বঙ্গভবনে তাঁর এই শপথ গ্রহণ দেশের জন্য এবং তাঁর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি আলমগীর সংসদ…

ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ

২৮৫. ‘কমিটি অফ সার্কিটের’ (Committee of Circuit) বন্দোবস্ত ব্যবস্থা পুরো সময়কাল জুড়ে উৎপাদনশীলতা বা শিল্পের ওপর একটা ক্রমবর্ধিষ্ণু কর হিসেবে কাজ করত; কারণ এতে উৎপাদনের অগ্রগতির অনুপাতে বার্ষিক কর বৃদ্ধির দাবি করা হতো, অথবা সর্বোচ্চ ক্ষেত্রে ইজারাদারদের কেবল একটা বছরের মুনাফা অবশিষ্ট রাখা হতো। কোর্ট অফ ডিরেক্টরসের নির্দেশাবলি সম্ভবত এই বিবেচনার ভিত্তিতেই দেওয়া হয়েছিল এবং […]

বার্ধক্যের নিঃসঙ্গ ছায়া: একাকীত্ব, বিচ্ছিন্নতা ও অবসাদ : যশোবন্ত রায়

বিজ্ঞানের অগ্রগতি, চিকিৎসাব্যবস্থার উন্নয়ন এবং জীবনযাত্রার মানোন্নয়নের ফলে গড় আয়ু আজ আগের তুলনায় বেড়েছে। কিন্তু এই দীর্ঘায়ুর সঙ্গে নীরবে বেড়ে চলেছে আরেকটি গভীর সামাজিক সংকট—প্রবীণদের একাকীত্ব, সামাজিক বিচ্ছিন্নতা এবং মানসিক অবসাদ। মাস কয়েক আগে আসামের যোরহাটের এক প্রবীণ মহিলার পরিচারিকার সাহায্য নিয়ে সাজানো ডাকাতির ঘটনা রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। তদন্তে জানা যায়, সন্তানের মনোযোগ ও […]

মনসার ঢেলাফেলা পার্বণ মনসাভক্তদের একচক্ষু দেবীকে নিবেদনের লোকাচার : অসিত দাস

চচ্চড়ি চলে গেল। আসছে অরন্ধন, দশহরা। বলাবাহুল্য সবই মনসার পূজা এগুলো। শাকরাখা আর ঢেলাফেলা পার্বণও আছে। হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রণীত ‘বঙ্গীয় শব্দকোষ’-এ ‘ঢেলা’ শব্দের একটি অর্থ আছে ‘বহির্গত চোখের তারা’। ‘ঢেলা বেরনো’ লব্জের অর্থ ‘চোখের ঢেলা বাহির হওয়া’। ‘দ্বিজ বংশীদাসের মনসার পাঁচালীতে ‘দুই চক্ষে ঢেলা’ পঙক্তিটি আছে। দীনেশচন্দ্র সেন সম্পাদিত ‘পূর্ববঙ্গ গীতিকা’য় আছে ‘চক্ষে নামবে ঢেলা’। […]

সংকট সমাধান ও সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক উন্নয়ন গুরুত্বপূর্ণ : হাসান মোঃ শামসুদ্দীন

বাংলাদেশের সাথে মিয়ানমারের রোহিঙ্গা সংকট ছাড়াও নানা ধরনের সমস্যা, চালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে আমাদেরকে এসব বাধা পেরিয়ে সম্পর্ক উন্নয়নে এগিয়ে যেতে হবে। মিয়ানমারের প্রতিবেশী দেশ ভারত ও থাইল্যান্ড তাঁদের এসব সংকট সমাধানে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে যা থেকে বাংলাদেশ এ বিষয়ে ধারনা পেতে পারে। রাখাইনের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে থাকায় মিয়ানমার সেনাবাহিনী […]

ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ

২৬৭. এই আলোচনার মাধ্যমে যদি আমার একমাত্র উদ্দেশ্য কেবল এই পদক্ষেপটির প্রস্তাব করাই হতো, তবে এর সুপারিশের জন্য আমি উল্লিখিত কর্তৃপক্ষের ওপরই নির্ভর করতে পারতাম; কিন্তু এর বিরুদ্ধে যেসব আপত্তি উঠতে পা, সে সব উল্লেখ করার ক্ষেত্রে আমি সততা ও নিরপেক্ষতার তাগিদকেই প্রাধান্য দিয়েছি। আমি আরও স্বীকার করছি যে, বর্তমানে বিদ্যমান সমস্যাগুলো এতই বিচিত্র ও […]

বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার

৫৯. আদৌ অবলা নন অবলা বসু অবলা বসু। বিয়ের আগে পদবী ছিল দাস। বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুর স্ত্রী অবলা বসু। এলেবেলে নারী নন তিনি। হতে পারতেন পাশকরা প্রথম বাঙালি নারী ডাক্তার। হন নি। থেকে গেলেন স্বামীর বিজ্ঞান সাধনার সহায়ক হিসেবে। সামলালেন সংসার। এই শুনে রক্ষণশীলরা বলবেন, এই তো সনাতন ভারতীয় নারী, সীতা –সাবিত্রীর উত্তরাধিকারিণী। আর নারীবাদীরা […]

এখন বারাণসী যেতে মন চায় না : বিজয় চৌধুরী

বারাণসী — উত্তরপ্রদেশের সুপ্রাচীন এই শহরটি গঙ্গাতীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। এখানকার অতি পুরনো স্থাপত্য ও সংস্কৃতি দেশ ও বিদেশের ধর্মপ্রাণ মানুষ ও পর্যটকদের এখনো প্রবলভাবে আকৃষ্ট করে চলেছে। এছাড়া আমার নিজের দেখা ও পরিচিত খুব কম আলোকচিত্রীই আছেন, যাঁরা এই বারাণসীতে একবার হলেও আসেননি! সারা বছর এখানে দেশ বিদেশের নামী অনামী সব ধরনের ফটোগ্রাফারদেরই আসা […]

ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ

২৪৯. টোডরমলের (Turymull) করা জমির মূল্যায়ন ও নিবন্ধনের নথিপত্র সংরক্ষণের উদ্দেশ্যে ‘কানুনগো’ (canongoe) পদ সৃষ্টি করা হয়েছিল এবং এই প্রশাসনিক দপ্তর সরকারি হিসাবের সমস্ত নথিপত্র রাখা হতো। দেশের বিভিন্ন প্রান্তে ‘নায়েব’ বা প্রতিনিধি নিয়োগ করা হয়েছিল নতুন গ্রাম পত্তন, জমির মালিকানা হস্তান্তর এবং দেশের অবস্থার পরিবর্তন ঘটায় এমন অন্যান্য বিষয়াদি নথিবদ্ধ করার জন্য; এবং তারা […]

বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার

৫৮. নোবেল প্রাইজের বদলে সান্ত্বনা পুরস্কার পেলেন কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায় ম্যালেরিয়া (Avian Malaria) নিয়ে গবেষণা করছেন রোনাল্ড রস। ভারতে জন্ম হলেও তিনি একজন ব্রিটিশ বিজ্ঞানী। স্যার প্যাট্রিক ম্যাসনের উৎসাহ ও পরামর্শে কাজ শুরু করেছেন তিনি। কিন্তু সহকারী দরকার। সহকারীর জন্য ইন্টারভিউ শুরু হয়েছে। কলকাতার প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালের গবেষণাগারে। অনেকে ইন্টারভিউ দিয়েছেন। তার মধ্যে এক যুবককে বেশ […]

কারানল : সসীমকুমার বাড়ৈ

— মা ওরা এসেছে। — কারা? — মধুশিলা কাকারা। — ঘরে আসছে না কেন? ডাক অদের। — ঠিক আছে,, ডেকে আ-ন-তস্রায় যেতে যেতে থেমে গেল। পাঁজর কাঁপানো গুমগুম শব্দ করে একটি বাইক ক্রম আগুয়ান। বাইকটা এসে ঘরের গা ঘেঁষে থামল। সে বুঝল দাদা ফিরে এসেছে। মধুশিলাকে ডাকতে যাওয়ার তাড়া হারিয়ে সে বাবার মাথার দিকে চৌকির […]

ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ

২২৬. সাধারণত সমগ্র বাংলা জুড়েই রায়তরা নগদ অর্থে খাজনা পরিশোধ করে থাকে; তবে কিছু কিছু এলাকায় চাষি ও জমিদারের মধ্যে উৎপাদিত ফসলের একটা অংশ বিভিন্ন অনুপাতে ভাগ করে নেওয়া হয়। এই প্রথাটি মূলত ‘খামার’ (বা নিজ-চাষাধীন) হিসেবে পরিচিত জমির ক্ষেত্রেই প্রযোজ্য। ২২৭. একজন রায়ত কোনো আনুষ্ঠানিক বা পরোক্ষ (উহ্য) চুক্তির মাধ্যমে তার খাজনা পরিশোধ করে […]

দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট : নিকোলাস বিশ্বাস

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য — ভয়াবহ দাবানল, আকস্মিক বন্যা, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ কিংবা খরায় ফেটে যাওয়া মাটি। সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং টেলিভিশনের পর্দায় এসব দৃশ্যই সবচেয়ে বেশি স্থান পায়। কারণ এগুলো তাৎক্ষণিক, দৃশ্যমান এবং উপেক্ষা করার সুযোগ নেই। কিন্তু বাস্তবতা হলো, এগুলো জলবায়ু সংকটের কেবল দৃশ্যমান অংশ। যেমনি […]

রামবাগানের ইন্দুবালা : জ্যোতি বন্দ্যোপাধ্যায়

আমাদের আদি বাড়ি ছিল বাগবাজার। দাদু-ঠাকুমার মুখে শোনা। দু-একবার গেছি। তখন আমার বয়স একআনা বরোজোর দেড়-আনা। এখন স্মৃতি থেকে সব ফর্সা। তবে পিপুল পাকতে ঠাকুমার মুখ থেকে সে সময়ের উত্তর কলকাতার কিছু গল্প শুনেছিলাম। ঠাকুমা বলেছিল ফিটন গাড়ি করে বাড়ির মেয়েরা বাগবাজার থেকে কালীঘাটে পুজো দিতে যেত। সেন্ট্রাল অ্যাভিনিউ-এর রাস্তার ওপার দিয়ে না গিয়ে এপার […]

ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ

২০৮. রাজস্ব ব্যবস্থাপনার জন্য বর্তমানে যে পদ্ধতি চালু রয়েছে, তা সরকারকে তথ্যের জন্য কালেক্টরদের (রাজস্ব আদায়কারী কর্মকর্তা) দেওয়া খবরের ওপর এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে তাদের দক্ষতা ও মনোযোগের ওপর নির্ভরশীল করে তোলে। ২০৯. একজন কালেক্টরকে যে দায়িত্ব বা বিশ্বাস অর্পণ করা হয়, তার অনুপাতে তাঁর ক্ষমতা যে অত্যন্ত ব্যাপক ও বিশাল, সে তথ্য এখন সর্বজনবিদিত। […]

গণমানুষের কবি সুকান্ত : যশোবন্ত রায়

বাংলা সাহিত্যের ইতিহাসে সুকান্ত ভট্টাচার্য এক উজ্জ্বল ও ব্যতিক্রমী নাম। তাঁকে বলা হয় গণমানুষের কবি — কারণ তাঁর কবিতার মূল সুরই ছিল অসহায়, নিপীড়িত ও সর্বহারা মানুষের জীবনসংগ্রাম। মানুষের সুখ-দুঃখ, বঞ্চনা ও অধিকার আদায়ের লড়াই তাঁর সৃষ্টির কেন্দ্রে স্থান পেয়েছে। বাংলা কবিতায় সুকান্ত ভট্টাচার্য নজরুলের পথরেখা ধরেই আবির্ভূত হয়েছেন। নজরুলের কাছে তাঁর ঋণ আছে। তবে […]

ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ

২০১. আমাদের শাসনব্যবস্থায় পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অভিযোগ শোনা ও বিচারের জন্য সুনির্দিষ্ট নিয়মকানুন প্রবর্তিত হয়েছে; এবং এই প্রক্রিয়াটি এমন সব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পরিচালিত হয় যা দীর্ঘসূত্রতা সৃষ্টি করে। যারা কোনো অন্যায়ের শিকার হয়ে অভিযোগ জানানোর অধিকারী এবং নিজেদের বিবেচনায় অবিলম্বে প্রতিকার পাওয়ার দাবি রাখেন, তাদের কাছে কেবল দীর্ঘদিনের অভ্যাসের কারণেই এই বিলম্ব হয়তো গ্রহণযোগ্য […]

বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার

৫৭. পেশাদার ফটোগ্রাফির জনক লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী বাহওয়ালপুরের (বর্তমানে পাকিস্তানের অন্তর্গত) আমিরের প্রতিনিধি কলকাতায় এসেছেন। কলকাতার ব্রিটিশ ব্যবসায়ীদের সঙ্গে দেখা ও আলাপ-আলোচনা করতে চান। সেই সময়ে এক বাঙালি যুবকের সঙ্গে পরিচয় হয় আমিরের প্রতিনিধির। তিনি জানতে পারেন যে সেই বাঙালি যুবক ছবি আঁকেন। যুবকের আঁকা কয়েকটি প্রতিকৃতি দেখে মুগ্ধ আমিরের প্রতিনিধি। তাঁর মনে হল এই বাঙালি […]